ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ: দিল্লিতে নিহত ৮, আহত অন্তত ১১

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০১:৪৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০১:৪৯:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ: দিল্লিতে নিহত ৮, আহত অন্তত ১১

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী। ঘটনার পর পুরো এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
 

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, যানজটপূর্ণ সড়কে একাধিক গাড়ি আগুনে পুড়ছে এবং ঘন ধোঁয়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লির ডেপুটি ফায়ার চিফ জানিয়েছেন, অন্তত ছয়টি গাড়ি এবং তিনটি অটোরিকশায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।
 

এ ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সঞ্জয় ত্যাগী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গাড়ির ভেতরে রাখা দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা এনডিটিভিকে বলেন, “একটি প্রচণ্ড শব্দ হয়েছিল, ঘরের জানালা কেঁপে উঠেছিল।” বিস্ফোরণের পর এলাকা নিরাপত্তা ঘিরে রাখে পুলিশ, এবং আশপাশের রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।