বকেয়া বেতন না পেয়ে সাভারে তিন পোশাক কারখানা বন্ধ, ছয় হাজার শ্রমিক বেকার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৫৫:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৫৫:৩১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বকেয়া বেতন পরিশোধ না করেই একযোগে তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় অন্তত সাড়ে ছয় হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন, ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বন্দ হওয়া কারখানাগুলো হলো—সাউথ চায়না ব্লেসিং টেক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড ও গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড। শ্রমিকরা জানান, হংকং মালিকানাধীন এই তিন কারখানার তিন মাসের বেতন বকেয়া ছিল। হঠাৎ করে কোনো পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলনে নামেন।
অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। আশুলিয়া শিল্প পুলিশ–১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু না মানায় নিরাপত্তা বজায় রাখতে পদক্ষেপ নিতে হয়েছে। পরে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমান পরিস্থিতি শান্ত এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের পাওনা বেতন না দিলে আন্দোলন চলবে। এই ঘটনার ফলে শুধু শ্রমিকরাই নয়, আশুলিয়া শিল্প এলাকা ও মহাসড়কের সাধারণ মানুষও বিপাকে পড়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।