ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

হরিয়ানায় চিকিৎসকের দুই বাড়ি থেকে প্রায় তিন টন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫১:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
হরিয়ানায় চিকিৎসকের দুই বাড়ি থেকে প্রায় তিন টন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার ছবি সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার ফরিদাবাদে এক চিকিৎসকের ভাড়া নেওয়া দুটি বাসা থেকে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্ত চিকিৎসক জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. মুজাম্মিল শাকিলকে গত সপ্তাহেই জঙ্গি সংগঠন জৈইশ-ই-মোহাম্মদের (JeM) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়।
 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ডা. শাকিলকে গ্রেফতারের ১০ দিন পর তার দেওয়া তথ্যে রোববার ধোজ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে ভাড়া নেওয়া বাসা থেকে ৩৫০ কেজি বিস্ফোরক, ২০টি টাইমার, একাধিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট, যা আরডিএক্স তৈরির মূল উপাদান।
 

এরপর সোমবার সকাল থেকে ফরিদাবাদের ফতেহপুর তাগা গ্রামে তার আরেকটি বাসায় অভিযান চালিয়ে আরও ২ হাজার ৫৬৩ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই বাড়ি থেকে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এবং কয়েকটি বড় ও ছোট স্যুটকেসও উদ্ধার করা হয়। বাড়িটির মালিক একজন মৌলানা, তাকেও হেফাজতে নেওয়া হয়েছে।
 

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত কয়েক সপ্তাহ ধরে হরিয়ানা, জম্মু ও কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে পুলিশের অভিযানে একটি সন্ত্রাসী চক্রের সন্ধান মিলেছে, যেখানে চিকিৎসকসহ উচ্চশিক্ষিত ব্যক্তিরা জড়িত ছিলেন।
 

একই অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে কাশ্মীরি চিকিৎসক ডা. আদিল আহমেদ রাথারকে জৈইশ-ই-মোহাম্মদের সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগে আটক করা হয়। ডা. শাকিলের সহযোগী হিসেবে আল-ফালাহ হাসপাতালের আরও এক নারী চিকিৎসককেও গ্রেফতার করেছে পুলিশ। তার গাড়ি থেকে একটি অ্যাসল্ট রাইফেল ও পিস্তল উদ্ধার হয়।
 

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে জানা যায়, এই চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে—শ্রীনগর থেকে আরিফ নিসার দার, ইয়াসির-উল-আশরাফ ও মাকসুদ আহমেদ দার; শোপিয়ান থেকে মৌলভি ইরফান আহমেদ; এবং গান্দেরবাল থেকে জমির আহমেদ আহঙ্গের। তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির বই ও আইইডি নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
 

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।