ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রাজধানীতে পেঁয়াজের দামে আগুন: এক সপ্তাহে কেজিপ্রতি বেড়েছে ৩০ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৫:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
রাজধানীতে পেঁয়াজের দামে আগুন: এক সপ্তাহে কেজিপ্রতি বেড়েছে ৩০ টাকা ছবি: সংগৃহীত
রাজধানীর খুচরা বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে মূল্য বৃদ্ধি পেয়েছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে।
 
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেট তেজতুরী বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—ক্রেতারা উচ্চমূল্যের চাপে বিপাকে পড়েছেন। বিক্রেতারাও বলছেন, পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরায় মূল্য সমন্বয় ছাড়া উপায় নেই।
 
মিরপুর ২ নম্বর এলাকার খুচরা বিক্রেতা আমিরুল ইসলাম বলেন, “আগে পাইকারি বাজার থেকে ৭৫ টাকায় পেঁয়াজ কিনতাম, এখন কিনতে হচ্ছে ৯৮ থেকে ১১০ টাকায়। ফলে খুচরায়ও দাম বাড়াতে হয়েছে।”
 
অন্যদিকে মিরপুরের বিক্রেতা কবির হোসেন জানান, “এখন প্রতি কেজি পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি করছি। কৃষকের কাছ থেকে সরবরাহ কমে যাওয়ায় সামনে দাম আরও বাড়তে পারে।”
 
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ ঘাটতি ও পাইকারি পর্যায়ে অস্থিতিশীলতা এই দামের উল্লম্ফনের মূল কারণ। যদি দ্রুত বাজার তদারকি ও আমদানির ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাধারণ ভোক্তাদের নিত্যপণ্যের ব্যয় আরও বাড়বে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।