ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইন এবং এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

এবারও ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আড়ম্বর। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফলাফল জানতে পারবেন।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। এজন্য পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—

HSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> পরীক্ষা সাল
তারপর এটি পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: কোনো শিক্ষার্থীর বোর্ড যদি ঢাকা হয়, তাহলে লিখতে হবে —

HSC DHA 123456 2025
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।