ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চট্টগ্রামে কনভেনশন হলে গোলাগুলি: ‘জয় বাংলা’ স্লোগান ও কনসার্টে প্রবেশ নিয়ে দ্বন্দ্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৩০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
চট্টগ্রামে কনভেনশন হলে গোলাগুলি: ‘জয় বাংলা’ স্লোগান ও কনসার্টে প্রবেশ নিয়ে দ্বন্দ্ব সংগৃহীত ছবি
 

চট্টগ্রামের খুলশি থানার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার’ পক্ষে স্লোগানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত জানিয়েছে পুলিশ। আহতরা হলেন মো. নাজিম ও মো. শরীফ; তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
 

তবে অপর একটি পক্ষের দাবি, সংঘর্ষের সূত্রপাত রাজনৈতিক স্লোগান নয়, বরং কনসার্টে প্রবেশ ও সময়সীমা নিয়ে তর্কাতর্কি থেকে। ঘটনার সময় কনভেনশন সেন্টারের ভেতরে ও বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, প্রশাসনের অনুমতি নিয়ে একটি মোটরসাইকেল কোম্পানি ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সকাল ১১টার দিকে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চললেও রাত সাড়ে ৯টার দিকে সমস্যা দেখা দেয়। ব্যান্ডদল ‘আর্টসেল’ তাদের পারফরম্যান্স শেষ করে সরঞ্জাম গুছাতে শুরু করলে কিছু তরুণ রাতভর গান চালানোর দাবি তোলে। এতে আয়োজকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
 

অনুষ্ঠানে উপস্থিত রনি নামে এক ব্যক্তি জানান, আর্টসেলের পারফরম্যান্স চলাকালে একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিলে অপর পক্ষ আপত্তি জানায়। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়, যাতে ছাত্রদলের দুজন সদস্য গুলিবিদ্ধ হন।
 

খুলশি থানার ওসি শাহীনুর আলম জানান, জিইসি কনভেনশন হলে গোলমাল হয়েছিল, তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।