ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নিতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৪৩:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নিতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান
যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে ঘৃণা ছড়ানো ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী অপতথ্যের বিরুদ্ধে কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫ জুন) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের প্রতি এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন,এটি একটি বড় সমস্যা। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। মেটাকে অবশ্যই এর বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর উপায় খুঁজতে হবে। মিলনার জানান, আসন্ন সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে মিথ্যা তথ্য মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত মেটা। তিনি বলেন, গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি নিবেদিত টিম রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করে, তবে নৈতিক মানদণ্ড না মানলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, মেটা এলএলএম ইংরেজিভিত্তিক হওয়ায় সেটি সবসময় কার্যকর নয়, তাই বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে। মঙ্গলবার (২৪ জুন) মেটা কর্মকর্তারা আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে এলএলএম, ভুয়া তথ্য এবং অনুভূতি বিশ্লেষণে বাংলা ভাষায় বিনিয়োগ বৃদ্ধির দাবি জানানো হয়। বৈঠকে মেটার কাছে বাংলাদেশের অভ্যন্তরে ক্যাশ সার্ভার ও এজ রাউটার স্থাপন, দ্রুত ক্ষতিকর পোস্ট অপসারণ, হুমকি ও আত্মহত্যার সতর্কতা, মব সন্ত্রাসের উসকানি শনাক্তকরণে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ ও বিটিআরসি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।