ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৩৩ বছর পর জাকসু নির্বাচন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন সংস্কার কাজ শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:২৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
৩৩ বছর পর জাকসু নির্বাচন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন সংস্কার কাজ শুরু ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


আসন্ন "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন - ২০২৫" উপলক্ষে জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। 
 
জাকসু ভবনের সংস্কার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার লক্ষে সহযোগিতা করতে ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি আগামীকাল (২২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সোহেল আহমেদ আজ সকালে জাকসু ভবন সংস্কারের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, "দীর্ঘ প্রায় ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিলো।"
 
তিনি আরো বলেন, "ইতোমধ্যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যগণ তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।