ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৫৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:০০:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময় ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

বাংলাদেশ ও মালয়েশিয়া অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এটি ছিল ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি।
 

উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য দুটি নোট বিনিময় হয়, যেখানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো' সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে স্বাক্ষর বিনিময় করেন।
 

এছাড়া, প্রতিরক্ষা সহযোগিতা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, হালাল ইকোসিস্টেম, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্ব নিয়ে পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়। এসব চুক্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ কর্মকর্তারা সই করেন।
 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এ সফরকে দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্ব ও অর্থনৈতিক কূটনীতির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব চুক্তি বাস্তবায়িত হলে শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।