ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জুলাই স্মরণে আয়োজিত চিত্র প্রদর্শনীতে সবার পূর্ণ অন্তর্ভুক্তি না থাকায়, জাবি প্রশাসনের দুঃখপ্রকাশ

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:৫৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
জুলাই স্মরণে আয়োজিত চিত্র প্রদর্শনীতে সবার পূর্ণ অন্তর্ভুক্তি না থাকায়, জাবি প্রশাসনের দুঃখপ্রকাশ ছবি স্বত্ত্ব : লেখক
ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন "রক্তাক্ত জুলাই-২০২৪" ও গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনীর বিষয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী সকলকে প্রাথমিকভাবে প্রস্তুত করা তথ্যচিত্র গুলোতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।
 
এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সকল কমিটি ও উপ-কমিটিকে নির্দেশ দিয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেককে যথাযথভাবে অন্তর্ভুক্ত করে তথ্যচিত্রগুলো হালনাগাদ ও সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে আন্দোলনের ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত হবে এবং অংশগ্রহণকারীদের অবদান যথাযথভাবে স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চূড়ান্তভাবে হালনাগাদ করা তথ্যচিত্রসমূহ প্রশাসনের নথিতে সংরক্ষিত থাকবে। পাশাপাশি, অনতিবিলম্বে এমন একটি প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে সবার উপস্থিতিতে এই আপডেটকৃত তথ্যচিত্রগুলো প্রদর্শিত হবে। সংশোধিত প্রদর্শনীর সুনির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
 
প্রশাসনের এই পদক্ষেপকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন আন্দোলনকারীরা ইতিহাসের যথার্থতা রক্ষায় একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে "রক্তাক্ত জুলাই-২০২৪" ও গণঅভ্যুত্থানের সংগ্রামী চেতনা ও ত্যাগের ইতিহাস আরও পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।