ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গরিবের গভর্নরও পালিয়ে গেছেন: উপদেষ্টা সাখাওয়াত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:০৮:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গরিবের গভর্নরও পালিয়ে গেছেন: উপদেষ্টা সাখাওয়াত ছবি: সংগৃহীত।আর্থিক খাতে লুটপাটের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নররাও পালিয়ে যান বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
গত ১৫ বছরে দেশের আর্থিক খাতে ঘটে যাওয়া ব্যাপক দুর্নীতি ও লুটপাটের প্রসঙ্গ তুলে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তার দাবি, এই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, আর এর পর অনেক সাবেক গভর্নর দেশ ছেড়ে পালিয়েছেন।
 
রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি বলেন, ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যার মধ্যে জনতা ব্যাংক থেকেই ২৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, “বিশ্বে কোথাও কি শুনেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পালিয়ে যান?” তার ভাষ্যমতে, তিনজন সাবেক গভর্নরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এক বছরে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা না গেলেও অন্তত গুম-খুনের মতো ঘটনা ঘটছে না, যা পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে তিনি ব্যর্থতার দায় সবার ওপর ভাগ করে দিয়ে প্রশ্ন তোলেন, নির্বাচিত সরকার কি এ ধরনের দুর্নীতি ও অর্থপাচারের বিচার করতে পারবে?
 
সংলাপে ব্যবসায়ীরা জ্বালানি সংকট, চাঁদাবাজি ও আর্থিক খাতে লুটপাটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে ৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণের প্রসঙ্গ, যেখানে রাজনৈতিক প্রভাব ও বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাকে বড় কারণ হিসেবে চিহ্নিত করেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।