ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
প্রেস রিলিজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের আল্টিমেটাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:২৩:৩৮ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের আল্টিমেটাম ছবি: সংগৃহীত
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে শিক্ষার্থীদের আপত্তি ও দাবীর প্রতি অন্তর্বর্তী সরকার ভ্রুক্ষেপ না করায় এর প্রতিক্রিয়া জানিয়ে আজ ১০ আগস্ট ২০২৫ রোববার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ।
 
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত সৈরাচারের আমলে আমরা দেখেছি- বিভিন্ন এনজিওর ফান্ডিংয়ে স্কুল সিলেবাসে শরীফ-শরীফার গল্প ঢুকিয়ে বাচ্চাদের মগজে ট্রান্সজেন্ডার বা সমকামিতাকে বৈধ করার অপচেষ্টা করা হয়েছিল। 
জাতিসংঘের মানবাধিকার অফিসের ওয়েবসাইটে এলজিবিটিকিউ/সমকামিতাকে কথিত অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া এবং সেটাকে প্রমোট করার এজেন্ডার কথা বলা হয়েছে। 
 
অতএব, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে থাকলে শরীফ-শরীফার গল্প শুধু স্কুলে নয়, দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে চলে আসবে! বিশ্ববিদ্যালয়গুলো ‘সমকামী বিদ্যালয়’ এ পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এলজিবিটিকিউ বা সমকামিতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে। ফলে অঙ্গহানির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন, চিন্তা-ভাবনা ও মানসিকতায় বিকৃতি প্রোকট আকার ধারণ করবে শিক্ষার্থীদের মাঝে! অবিভাবকরা তাদের সন্তানদের মানসিক বিকৃতি ও অনৈতিকতা দেখে বেদিশা হয়ে যাবে! পারিবারিক কাঠামো নষ্ট হয়ে সামাজিক অবক্ষয় অপ্রতিরোধ্য হয়ে যাবে! 
শুধু তাই না, দেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কাযক্রম চলমান থাকলে পুনরায় কোটা প্রথা ফিরে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকুরী পরীক্ষায় ট্রান্সজেন্ডার/সমকামী কোটার প্রচলন করা হবে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মসজিদে ‘সমকামী ইমাম’ নামে নতুন কোটারও বন্দোবস্ত করা হবে!  
 
এছাড়া, জাতিসংঘের মানবাধিকার অফিসের কাযক্রম দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর আঘাত হানবে। এতে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ-পরোক্ষাভাবে মদদ দেয়া হবে। মূল্যবোধ নষ্ট হবে। সমকামিতার মত জঘন্য বিকৃতি ও অপরাধকে বৈধতা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের আক্বীদা-বিশ্বাস তথা ইমান হারিয়ে বেইমান করা হবে! পতিতাবৃত্তির নামে নারী নিপীড়ন ও নারী পাচারকে স্বীকৃতি দেয়া হবে। দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা হরণ হবে। এককথায়, দেশের মানুষের সাথে এক ধরণের আদর্শিক কনফ্লিক্ট (সংঘাত) তৈরি হয়ে দেশে গৃহযুদ্ধের মত অবস্থা তৈরী হবে!
অন্যদিকে, ধর্ষক ও খুনীদের, বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ক্যাপিটাল পানিশমেন্ট (মৃত্যুদণ্ড) হবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে বাধা দিবে। এসব তাদের এজেন্ডা।
 
অতএব, কোনো অবস্থাতেই জাতিসংঘের মানবাধিকার কাযালয়ের অফিস বাংলাদেশে থাকতে পারে না। সরকারকে দেশের সার্বভৌমত্ব, মূল্যবোধ ও গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষার স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কাযালয়ের অফিসের অনুমোদন বাতিল করতে হবে।  
 
আমরা একাধিকবার সরকারকে এই ব্যাপারে অনুরোধ জানালেও সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি। 
অতএব, অন্তর্বর্তী সরকারকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি! সরকার যদি ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল না করে তাহলে দেশ ও দেশের শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
 
বার্তা প্রেরক- 
বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: ১০ আগস্ট, ২০২৫ (রোববার)।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।