ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০৫:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
জাতীয় নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আসছে: নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধে আচরণবিধিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) নবম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সানাউল্লাহ বলেন, “এআই মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছি। মূল সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন ছড়ানো। এসব প্রতিরোধে আচরণবিধিতে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি জানান, আচরণবিধি শুধু প্রার্থী বা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হলেও, এআই অপব্যবহার এদের বাইরেও হতে পারে। “দেশের ভেতর-বাইরের যে কেউ এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে পারে,” বলেন তিনি।

এআই অপব্যবহার প্রতিরোধে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “তারা কীভাবে এ বিষয়ে কাজ করা যায়, তা নির্ধারণে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো—ইন্টারনেট ব্যান্ডউইথ বা ডিজিটাল সেবা সীমিত না করে যথাসম্ভব স্বাভাবিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করা। একান্তই বাধ্য না হলে কোনো প্ল্যাটফর্ম বন্ধ করার ইচ্ছা নির্বাচন কমিশনের নেই।”

নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে সানাউল্লাহ বলেন, “কোনো প্রার্থী, এজেন্ট বা অন্য কেউ ড্রোন ব্যবহার করতে পারবেন না। এমনকি গণমাধ্যমও নয়। নির্বাচন কমিশনের প্রয়োজন হলে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, “৪৫ হাজার কেন্দ্রে ক্যামেরা স্থাপন একটি বিশাল উদ্যোগ। একদিনের জন্য ভাড়া পাওয়া কঠিন, আবার এতগুলো ক্যামেরা কিনেও সংরক্ষণ ও যৌক্তিকতা নিশ্চিত করা চ্যালেঞ্জ।”

তিনি জানান, এ নিয়ে ইসি ইতোমধ্যে কয়েকটি বৈঠক করেছে এবং একাধিক প্রস্তাব পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।