ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিএনপির মিছিলে হামলা : আনোয়ারায় আ.লীগ নেতাসহ দুইজন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:২১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:২১:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বিএনপির মিছিলে হামলা : আনোয়ারায় আ.লীগ নেতাসহ দুইজন আটক আটককৃত দুই নেতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন— হাইলধর ইউনিয়নের খাসখামা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বদু তালুকদার বাড়ির মৃত মোতালেব মিয়ার পুত্র মো. জাহাঙ্গীর আলম (৫০) এবং একই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত হাবিবুর রহমানের পুত্র আনিসুর রহমান জুয়েল (৩৮)।
 
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির একটি রাজনৈতিক মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে এ দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে বুধবার রাতে পুলিশের একটি আভিযানিক দল জাহাঙ্গীর আলমের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে সেখানেই আটক করা হয়। অন্যদিকে, জুয়েলকে উপজেলার একটি অজ্ঞাত স্থান থেকে আটক করা হয়।
 
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার তথ্যের ভিত্তিতে এ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।