ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণে এগোচ্ছে নাসা: মহাকাশ অভিযানে নতুন অধ্যায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৩৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণে এগোচ্ছে নাসা: মহাকাশ অভিযানে নতুন অধ্যায় ছবি সংগৃহীত

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন গণমাধ্যমে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন মতে, ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করবে নাসা। চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা তারই অংশ।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর মতে, পরিকল্পনার কারণ হিসেবে নাসার ভারপ্রাপ্ত প্রধান চীন ও রাশিয়ার অনুরূপ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, দুটি দেশ শিগগিরই চাঁদে ‘নিজ নিজ অঞ্চল ঘোষণা করতে পারে‘।
 
তবে নাসার বাজেট হ্রাসের কারণে পারমাণবিক চুল্লি নির্মাণের বিষয়টি কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া কোনো কোনো বিজ্ঞানী মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক লক্ষ্য থেকেই এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী ও নাসার অস্থায়ী প্রধান শন ডাফি বলেছেন, ‘ভবিষ্যতের চন্দ্র অর্থনীতি, মঙ্গল গ্রহে উচ্চ শক্তি উৎপাদন এবং মহাকাশে আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে সঠিকভাবে এগিয়ে নিতে, সংস্থাটির দ্রুত পদক্ষেপ নেয়া অপরিহার্য।’
 
নিউইয়র্ক টাইমসের মতে, ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির লক্ষ্যে বিভিন্ন কোম্পানির কাছে দরপত্র আহ্বান করেছেন নাসা প্রধান। এটা তুলনামূলকভাবে ছোট। একটি সাধারণ উইন্ড টারবাইন ২-৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে।
 
চাঁদে বিদ্যুতের উৎস হিসেবে পারমাণবিক চুল্লি তৈরির ধারণাটি নতুন নয়। চলতি বছরের মে মাসে চীন ও রাশিয়া ঘোষণা দেয়, তারা ২০৩৫ সালের মধ্যে চাঁদে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করবে। 
 
এর ফলে চন্দ্রপৃষ্ঠে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বোত্তম বা সম্ভবত একমাত্র উপায় হবে বলে মনে করছেন অনেক বিজ্ঞানী। নাম প্রকাশ না করে নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা পলিটিকোকে বলেন, ‘এটা দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয়।’
 
 
যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশ চাঁদের পৃষ্ঠ নিয়ে গবেষণা করছে। কয়েকটি দেশ সেখানে স্থায়ী মানব বসতি স্থাপনের পরিকল্পনাও করছে। তবে এ প্রতিযোগিতায় আরও এগিয়ে থাকতে চাইছে যুক্তরাষ্ট্র। 



 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।