ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিতে ইসিকে সরকারের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:৪১:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতিতে ইসিকে সরকারের নির্দেশ
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর পাঠানো চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই ইসিকে চিঠি পাঠানো হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নাগরিকরা যাতে বিগত ১৫ বছরের ভোটাধিকার বঞ্চনার পর একটি আনন্দঘন নির্বাচনী উৎসবের অংশ হতে পারেন, সে লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি-সহায়ক করতে ইসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই সঙ্গে নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানানো হয়েছে চিঠিতে। শেষে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।