ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, নির্বাচনের পথে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৩:৩৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৩:৩৮:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, নির্বাচনের পথে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, "এক বছর আগে আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিলাম, তখন দেশের অর্থনীতি ছিল ১৬ বছরব্যাপী ধ্বংসযজ্ঞ ও লুটপাটে বিধ্বস্ত। তখন কেউ বিশ্বাস করেনি, এত দ্রুত তা পুনরুদ্ধার সম্ভব হবে। অথচ মাত্র এক বছরের মধ্যেই আমরা তা করে দেখিয়েছি। এখন সময় দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার।”
 
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতি পেয়েছে গতি, সংকট অনেকটাই কেটে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সফলভাবে শেষ হয়েছে, যার ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়েছে।”
 
এর আগে বিকেলে, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই উদযাপন’ আয়োজনে তিনি পাঠ করেন জুলাই ঘোষণাপত্র। এতে জুলাই আন্দোলনের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়, যা ছিল আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি।
 
উল্লেখ্য, এই ঘোষণাপত্রটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান-এর একটি দলিল, যার মাধ্যমে আন্দোলনকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।