ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন ডাচ সিগফ্রাইড আইকম্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৯:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১২ বার পঠিত
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন ডাচ সিগফ্রাইড আইকম্যান সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসের অভিজ্ঞ হকি কোচ সিগফ্রাইড আইকম্যান স্বল্প সময়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এশিয়ায় পরিচিত এই কোচ এর আগে ওমান, জাপান ও পাকিস্তানের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন। তিনি এশিয়ান হকি ফেডারেশনের অন্যতম কোচিং এডুকেটরও।
 

রোববার হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আইকম্যান জানান, তিনি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ দলকে চমকপ্রদ পারফরম্যান্সে প্রস্তুত করতে চান। তার অধীনে বাংলাদেশ পড়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক গ্রুপে। শক্তির বিচারে বাংলাদেশ তুলনামূলক দুর্বল হলেও কোচ আত্মবিশ্বাসী, “আমরা প্রতিটি ম্যাচে সর্বোচ্চ লড়াই করতে চাই, চমক দিতে চাই।”
 

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, “আমরা বাস্তবতা বুঝি। কোয়ার্টার ফাইনালের মতো ঘোষণা দিচ্ছি না। তবে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে সাহসী লড়াই করে র‍্যাংকিং উন্নয়ন আমাদের লক্ষ্য।”
 

ডাচ কোচের সঙ্গে শুক্রবার চুক্তি করেছে ফেডারেশন। তবে তিনি সেপ্টেম্বরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন। জুনিয়র বিশ্বকাপ শুরু হবে ২৮ নভেম্বর। এ বিষয়ে আইকম্যান বলেন, “তিন মাস সময় মোটামুটি যথেষ্ট। আমি এই সময়ের মধ্যেই দলের ফিটনেস ও স্কিল উন্নয়নে কাজ করব।”
 

বাংলাদেশে এবারই প্রথম কাজ করছেন তিনি, তবে দেশটির হকির সঙ্গে পরিচিত তিনি ২০০৯ সাল থেকেই। তার মতে, “বাংলাদেশ দলের অনেক খেলোয়াড় বিকেএসপির, যারা মেধাবী। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া দলে সম্ভাবনা আছে।”
 

ফেডারেশন চাচ্ছে পাকিস্তান ও ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলাতে। সেপ্টেম্বরে পাকিস্তানে চারটি এবং অক্টোবরে জার্মানি ও নেদারল্যান্ডসে ছয়টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। এই মিশনের জন্য পাঁচ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে হকি ফেডারেশন।
 

আইকম্যান বলেন, “অধুনিক হকিতে প্রতিনিয়ত নিজেকে বদলাতে হয়। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি বাংলাদেশে এসেছি।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।