ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

স্টারলিংক বন্ধে নরওয়ের ‘উদাসীনতা’, রাষ্ট্রদূতকে তলব ইরানের

ইরানের অভিযোগ, অননুমোদিত স্টারলিংক কার্যক্রম বন্ধে আইনগত দায়িত্ব পালন করছে না নরওয়ে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
স্টারলিংক বন্ধে নরওয়ের ‘উদাসীনতা’, রাষ্ট্রদূতকে তলব ইরানের ছবি সংগৃহীত

ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের কার্যক্রম বন্ধে নরওয়ের ‘উদাসীনতার’ প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পাল বিওর্নেস্তাদকে তলব করেছে ইরান। রোববার (৪ অক্টোবর) তাকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। বৈঠকে ইরানি কর্মকর্তার হাতে নরওয়ের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘হস্তক্ষেপমূলক এজেন্ডা’ বাস্তবায়নে পদ্ধতিগতভাবে ‘অপব্যবহার’ করা হচ্ছে।

ইরানের এই কর্মকর্তা আরও অভিযোগ করেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এ স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ে সরকারের।

পিরকুহি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কার্যক্রম বন্ধে তেহরানের পক্ষ থেকে নরওয়েকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তবে এসব অনুরোধ নরওয়ে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তার দাবি, নরওয়ের নিষ্ক্রিয়তার কারণে ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে স্টারলিংকের কার্যক্রম বন্ধে নরওয়ের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তেহরান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।