রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা অত্যন্ত নিন্দনীয়। গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোটি মসজিদে নববীসহ পবিত্র স্থানগুলোর সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
বাংলাদেশ বলেছে, এ ধরনের হামলা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তার ওপর অগ্রহণযোগ্য আঘাত। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডেরও বিরোধিতা করেছে বাংলাদেশ।