ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

টাঙ্গাইলে যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ১৮ বস্তা সরকারি ওষুধ জব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ এবং এ ঘটনায় স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১০:৩৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১০:৩৪:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
টাঙ্গাইলে যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ১৮ বস্তা সরকারি ওষুধ জব্দ ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ১৮ বস্তা মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি-রোড সংলগ্ন কালা সড়ক এলাকায় এই ঘটনাটি ঘটে।  
 
স্থানীয়রা ওষুধগুলো বহনকারী একটি পিকআপ আটক করে এর চালক আজমতকে ধরে রাখেন। এ সময় গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।
 
পরে পুলিশ পিকআপভ্যান ও ওষুধগুলো ভূঞাপুর থানায় নিয়ে যায়।
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, জিজ্ঞাসাবাদে চালক পুলিশকে জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যমুনা নদীতে ফেলে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল।
 
তিনি বলেন, বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জনকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
 
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ একটি কমিটির তত্ত্বাবধানে প্রকাশ্যে ধ্বংস করার কথা ছিল।
 
তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মীর সেলিম নিয়ম না মেনে ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ উঠেছে।
 
ডা. সোহেল আরও জানান, স্টোরকিপারকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. আলমগীর হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো বের করা হলো এবং কেন সেগুলো নদীতে ফেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা তদন্তে বেরিয়ে আসবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।