দুই সাবেক সচিবের বিরুদ্ধে চার্জ, একজনের পরোয়ানা
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনাল
- আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৭:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৭:৩২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আসামি ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রসিকিউশন পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, মামলাটি এতদিন ‘মিসকেস’ বা বিবিধ মামলা হিসেবে তদন্ত করছিল তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন। পরে প্রতিবেদন যাচাই-বাছাই করে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।