ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ইরান সংযোগের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা

অপারেশন ইকোনমিক আউটকাস্টের অংশ হিসেবে পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০১:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০১:৫৬:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
ইরান সংযোগের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানিতে মার্কিন নিষেধাজ্ঞা সংগৃহীত ছবি
 

ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার পর এবার দেশটির সঙ্গে সম্পর্ক এবং জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে চারটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
 

নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানিগুলো হলো পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চার কোম্পানি ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর, বিক্রয় এবং ইরানের তেল রপ্তানিতে সহযোগিতার সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল।
 

মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধাভিযান অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার আওতায় বিশ্বের যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের সামরিক বাহিনী বা জ্বালানি খাতের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট তাদের সবার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই ভারতের চার কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।
 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চুক্তির জন্য ইরানকে অতীতে যে সুযোগ দেওয়া হয়েছিল তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দেশটি, তাই তিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা করছেন, যা এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া হয়নি এবং এর ফলে ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
 

একই পোস্টে ইরানের প্রতি সহযোগিতামূলক মনোভাবাপন্ন দেশগুলোকেও সতর্ক করেন ট্রাম্প। তিনি জানান, অভিযান চলাকালে কোনো দেশ তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি কাঠামোর মাধ্যমে ইরানকে সহায়তা করলে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে সহায়তার পথও বন্ধ করার ঘোষণা দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।