ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও একজন

বন্দুকধারীর হামলায় প্রাণ গেল রাজুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:২৫:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও একজন ছবি সংগৃহিত
যুক্তরাষ্ট্রের ব্রাউনসভিল এলাকায় একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় মো. রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় রোববার ২৩ আগস্ট মধ্যরাতে রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেস্তোরাঁ থেকে জরুরি নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের একজনের বয়স ৪৪ বছর এবং মাথায় গুলি লাগে। অপরজনের বয়স ৩৯ বছর এবং তার পায়ে গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর ৪৪ বছর বয়সি ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছিল, নাকি ব্যক্তিগত বিরোধের জেরে হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত পরীক্ষা করছেন তদন্তকারীরা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এবং হামলাকারীর কোনো বর্ণনাও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে নিহত ব্যক্তির নাম মো. রাজু বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনদের দাবি, ঘটনার সময় এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে রেস্তোরাঁয় কর্মরত রাজু এবং সেখানে থাকা আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।