ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে

সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াবে সরকার

দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবায় নতুন অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল হস্তান্তর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:৪২:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াবে সরকার ছবি সংগৃহিত
সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করবে সরকার। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান সড়কমন্ত্রী। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার পাঁচটি প্রধান কারণ তুলে ধরে সড়কমন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সরকার কাজ করবে।

এদিন দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং ৮০টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সারাদেশের মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পাইলট প্রকল্পের সফলতার ভিত্তিতে ভবিষ্যতে এ প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।