ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

নিখোঁজের দুই দিন পর কচুরিপানার নিচে আওয়ামী লীগ নেতার মরদেহ

কসবার পুকুর থেকে নায়েব আলীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৯:৪৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৯:৪৮:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
নিখোঁজের দুই দিন পর কচুরিপানার নিচে আওয়ামী লীগ নেতার মরদেহ ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর পুকুরের কচুরিপানার নিচ থেকে নায়েব আলী নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নায়েব আলী ধ্বজনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
 

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত থেকে নায়েব আলী নিখোঁজ ছিলেন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন। শুক্রবার বিকেলে গ্রামের একটি কলাবাগানের পাশে ফিশারির পুকুরে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের ঘরবাড়ি ভাঙার ঘটনায় নায়েব আলী নেতৃত্ব দিয়েছিলেন। এ কারণে মাদক কারবারি কিংবা রাজনৈতিক বিরোধের জেরে তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে পরিবারের ধারণা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন ও কালো দাগ দেখা গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।