ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

ভোলাহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: চালক আশঙ্কাজনক অবস্থায়

পোলাডাঙ্গা-ইসলামপুর মোড়ে ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজের বাসের নিচে ঢুকে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক জালাল উদ্দিন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০১:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০১:৩৭:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
ভোলাহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: চালক আশঙ্কাজনক অবস্থায় ছবি: ভোলাহাটে যাত্রীবাহী নাইটকোচের ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী যাত্রীবাহী বাস (সাথী এন্টারপ্রাইজ) ও ১টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জালাল উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর প্রায় ১২টায় উপজেলার পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ জালাল উদ্দিন উপজেলার গোহালবাড়ী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পোলাডাঙ্গা-ইসলামপুর মোড় এলাকায়_(নওগাঁ-হ ১৩-৫৩৫২) নম্বর রেজিষ্ট্রেশনের ১টি মটরসাইকেলের সাথে ঢাকাগামী নাইটকোচ (সাথী এন্টারপ্রাইজ)'র_ (ঢাকা মেট্রো-ব ১৪-৩৩৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও চালকসহ বাসের নিচে ঢুকে গেলে তিনি মারাত্মকভাবে আহত হয়।
 
এ দূর্ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জালালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানা পুলিশ জানায়, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত বাসটি নিজেদের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।