ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ৪ জুট গুদাম ও ৩ ইজিবাইক গ্যারেজ

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:৩৩:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ৪ জুট গুদাম ও ৩ ইজিবাইক গ্যারেজ সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি জুটের গুদাম ও ৩টি ইজিবাইক গ্যারেজ ভয়াবহ আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে এবং খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে তৈরি করা প্রায় ১৫ থেকে ২০টি গুদাম স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়ে রেখেছিলেন। এসব গুদাম ভাড়া নিয়ে কেউ জুটের ব্যবসা পরিচালনা করতেন, আবার কেউ ইজিবাইকের গ্যারেজ হিসেবে ব্যবহার করতেন।
 

শুক্রবার ভোর ৬টার দিকে এসব গুদামের একটিতে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার জুটের গুদাম এবং আলী, শহিদ ও আনোয়ারের ইজিবাইক গ্যারেজ মুহূর্তের মধ্যেই পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া অনেক দূর থেকে দেখা যায়, যা আশপাশের কলকারখানা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসলাম মেম্বার জানান, ঠিক কোন গুদাম থেকে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয়ের কাজ চলছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।