ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

জ্বালানি সংকটে সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে রাজধানীবাসী

গ্যাসের সরবরাহ কমায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ সারি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:০৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:০৯:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
জ্বালানি সংকটে সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে রাজধানীবাসী ছবি সংগৃহিত
জ্বালানি সংকটে রাজধানীর দৈনন্দিন জীবন ও পরিবহন ব্যবস্থায় বেড়েছে ভোগান্তি। শুক্রবার ২১ আগস্ট সকাল থেকেই বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। এতে ব্যাহত হচ্ছে গণপরিবহন চলাচল এবং দুর্ভোগে পড়ছেন কর্মজীবীসহ সাধারণ যাত্রীরা। রাজধানীর প্রায় সব এলাকার সিএনজি পাম্পেই সংকটের প্রভাব পড়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশ কয়েকটি গ্যাস পাম্প বন্ধ রাখার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাম্প মালিকদের দাবি, সরবরাহ সংকটের কারণে অনেক সময় বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটি এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহের ধাক্কায় এলএনজি আমদানি কমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও, মাঠপর্যায়ে এর সুফল এখনো দেখতে পাচ্ছেন না ভুক্তভোগীরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।