ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

টুইটার এখন ব্যাংক! যুক্তরাষ্ট্রে চালুর পথে মাস্কের ‘এক্স মানি’ সেবা

ইনস্ট্যান্ট ট্রানজেকশন, ডেবিট কার্ড ও সঞ্চয়ে ৬% মুনাফা নিয়ে এলো ইলন মাস্কের নতুন ব্যাংকিং সার্ভিস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:০৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:১৮:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
টুইটার এখন ব্যাংক! যুক্তরাষ্ট্রে চালুর পথে মাস্কের ‘এক্স মানি’ সেবা ছবি - এআই জেনারেটেড

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের পেইড ব্যবহারকারীদের জন্য ‘এক্স মানি’ নামে একটি নতুন ডিজিটাল আর্থিক সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ছাড়গিরই সরাসরি তাৎক্ষণিক অর্থ লেনদেন, কেনাকাটায় ক্যাশব্যাক এবং জমানো অর্থের ওপর বার্ষিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা অর্জনের সুবিধা পাবেন।

এক্স কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সেবার আওতায় ব্যবহারকারীদের প্রথমে একটি ভার্চুয়াল ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা সরাসরি অ্যাপল পে-তে যুক্ত করে ব্যবহার করা যাবে। পরবর্তীতে গ্রাহকদের জন্য একটি ফিজিক্যাল (বাস্তব) ভিসা ডেবিট কার্ডও পাঠাবে প্রতিষ্ঠানটি। উক্ত কার্ড ব্যবহার করে বিদেশে লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত সারচার্জ বা হিডেন ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্বের যেকোনো স্থান থেকে এটিএমের মাধ্যমে বিনামূল্যে নগদ অর্থ উত্তোলনের সুবিধাও রাখা হয়েছে। আর সরাসরি ডাইরেক্ট ডিপোজিট ফিচার চালু থাকলে নির্ধারিত সময়ের আগেই একাউন্টে জমাকৃত অর্থ খরচের সুযোগ পাওয়া যাবে।

বিশেষ সুবিধা রাখা হয়েছে এক্স-এর সর্বোচ্চ স্তরের গ্রাহকদের জন্য। প্ল্যাটফর্মটির ‘প্রিমিয়াম প্লাস’ সাবস্ক্রাইবাররা তাঁদের মানি ওয়ালেটে জমাকৃত অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি বা এপিওয়াই (APY) লাভ করবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু কেনাকাটায় ক্যাশব্যাক হিসেবে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ফেরত পাওয়ার সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মূলত ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটিকে একটি ‘এভরিথিং অ্যাপ’ (সর্বজনীন প্ল্যাটফর্ম) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে আসছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যেখানে খুদে বার্তার পাশাপাশি ভিডিও স্ট্রিম, রাইড শেয়ারিং এবং সমন্বিত ব্যাংক ফিচারের মতো ডিজিটাল সেবা একই ছাতার নিচে থাকবে। ‘এক্স মানি’ চালুর মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ককে ব্যাংকিং হাব ও ফিনটেক ইকোসিস্টেমে রূপান্তরের সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনারই প্রথম বড় মাইলফলক অর্জিত হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-২০

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।