ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

জমি বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা, সাত কার্যদিবসেই মামলার রায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:৫৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৪:৪০:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন ছবি সংগৃহিত
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুছ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুছ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল আমিন পাটোয়ারী। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৮ মে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুছ আলী ও আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সাত কার্যদিবসের মধ্যেই আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।