ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

সাড়ে ৮ বছর পর খুলছে নন্দনগাছী রেলস্টেশন

দীর্ঘ সাড়ে আট বছর পর ফিরছে রেলসেবা, বাড়বে চারঘাট-বাঘা-পুঠিয়ার যাত্রীদের যোগাযোগ সুবিধা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৩:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৩:১৪:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
সাড়ে ৮ বছর পর খুলছে নন্দনগাছী রেলস্টেশন ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন সাড়ে আট বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে। ইতোমধ্যে স্টেশনমাস্টার পদায়ন করা হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। স্টেশনের আউটলাইনের কাজও শেষ পর্যায়ে রয়েছে। পুনরায় চালু হলে অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি রাজশাহী-ঈশ্বরদী রুটের ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে যাত্রাবিরতি করবে। এতে চারঘাট, বাঘা ও পুঠিয়ার মানুষের রেলসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
 

রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯২৯ সালে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছী রেলস্টেশন স্থাপন করা হয়। নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ ১২ জন জনবল এখানে দায়িত্ব পালন করতেন। তবে ২০১৮ সালের ৪ জানুয়ারি স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুধু একজন পোর্টারম্যান কর্মরত ছিলেন।
 

কার্যক্রম বন্ধ থাকলেও কিছু লোকাল ট্রেন স্টেশনটিতে যাত্রাবিরতি করত। তবে সেখানে টিকিট বিক্রির ব্যবস্থা ছিল না। ফলে দীর্ঘ সময় ধরে স্টেশনটি কার্যত অকার্যকর অবস্থায় পড়ে থাকে। স্টেশনটি পুনরায় চালু এবং সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা কয়েক বছর ধরে আন্দোলন করে আসছিলেন। এ দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদও স্টেশনটি চালুর জন্য ডিও লেটার দেন।
 

রেলওয়ে সূত্র আরও জানায়, এতদিন নন্দনগাছী স্টেশনে মহানন্দা এক্সপ্রেস, রাজশাহী মেল, লোকাল সিক্স ডাউন, ফিফটিন আপ ও ডাউন ট্রেন যাত্রাবিরতি করত। নতুন করে ঈশ্বরদী কমিউটার ট্রেনও এখানে থামবে। এর ফলে রাজশাহী, পাবনাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় যাত্রীদের সুবিধা বাড়বে।
 

স্থানীয় বাসিন্দা জয়নুল ইসলাম বলেন, চারঘাট, বাঘা ও পুঠিয়া—এই তিন উপজেলার মানুষের জন্য নন্দনগাছী স্টেশনটি গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের হাজারো মানুষ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন। সড়কপথে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়। রেলসেবা সহজলভ্য হলে মানুষের যাতায়াতের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ জানান, নন্দনগাছী স্টেশনে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে এবং দ্রুত তা শেষ হবে। এরপর স্টেশনটির কার্যক্রম পুরোপুরি চালু হবে।
 

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল বলেন, ইতোমধ্যে একজন স্টেশনমাস্টারকে পদায়ন করা হয়েছে এবং স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি ঈশ্বরদী কমিউটারও এখানে যাত্রাবিরতি করবে। স্টেশনটি চালু হলে যাত্রীসেবার পাশাপাশি ট্রেন ক্রসিংয়ের সুবিধাও পাওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।