ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকার ঘোষণা; কুশনারের ‘ইতিবাচক আলোচনার’ দাবি উড়িয়ে চুক্তির অপেক্ষায় ওয়াশিংটন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:০৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:০৯:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০০ বার পঠিত
হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পের ছবি সংগৃহীত
তেহরানকে ব্যঙ্গ করে মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্র এমন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে। একই দিন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, এমনকি আলোচনার কোনো সময়সূচিও নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
প্রায় ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধের কোনো সমাধানের লক্ষণ না থাকায় গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথের ওপর সার্বভৌমত্ব দাবি করার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।
 
তবে ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার সোমবার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুবই ইতিবাচক ও সক্রিয় আলোচনা’ চলছে। কিন্তু কুশনারের এই বক্তব্য নাকচ করে দিয়েছেন ট্রাম্প।
 
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে কোনো আলোচনা বা কথোপকথন চলছে না এবং এর কোনো সময়সূচিও নির্ধারিত নেই। নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে।’
 
তিনি আরও লিখেছেন, ‘হরমুজ প্রণালী খোলা ও সচল রয়েছে। পানিতে থাকা সব মাইন অপসারণ করা হয়েছে অথবা বিস্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয়েছে।’
 
এএফপিকে মার্কিন সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছিল। তবে ট্রাম্প আপাতত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত না হওয়া পর্যন্ত তাঁর দলকে আলোচনায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।