ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

কলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬ বাংলাদেশি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১১:০১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১১:০১:১৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
কলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু ছবি—সংগৃহীত

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশির ভাগই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
 

বুধবার ১৯ আগস্ট ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার কারণ এবং হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত করছে।
 

ঘটনার পর কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। এ ঘটনায় নিহতদের পরিচয় ও স্বজনদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও চলছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।