ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ

‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলাহাটে ৩ দিনব্যাপী কর্মসূচি শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৫৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৫৪:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও এলক্ষ্যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১৬ আগষ্ট ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
 
জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগষ্ট '২৬) পর্যন্ত  যথাযথভাবে উদযাপনে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের পরে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল  মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মোঃ একরামুল হক, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ শামিম হোসাইন। 
 
"রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলার মৎস্যচাষীদের মাছচাষের সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার প্রদাণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।