ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ

টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই, জানালেন জ্বালানিমন্ত্রী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪৬:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৯ বার পঠিত
সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ ছবি: সংগৃহীত
গ্যাস সংকটে দুটি এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এ সংকটের মধ্যেই এলএনজিবাহী একটি জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরে গেছে। ফলে ১৫ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।
 
সংস্থাটি আরও জানিয়েছে, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জাহাজটি ফিরে যাওয়ায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, সেখানে বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে। 
 
এদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও আংশিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে দুটি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি ও চাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থায়।
 
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আপাতত কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এফএসআরইউ ছাড়া গ্যাস নামানোর সুযোগ নেই, তাই প্রকৌশলীরা টার্মিনালটি সচল করার কাজ করছেন এবং তাদের কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।