ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ

পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে পুনর্বাসন ও নিষিদ্ধ দলকে সচল করার চক্রান্তের অভিযোগ, ইতিমধ্যে ঢাবির ৫৮ শিক্ষক শনাক্ত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৪১:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের বিরুদ্ধে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং একটি নিষিদ্ধ রাজনৈতিক দলকে পুনরায় সক্রিয় করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা যাচাই ও করণীয় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তাদের মূল লক্ষ্য হলো দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম শুরু করা। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষকের নাম উঠে আসে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ৯২ জনের মধ্যে ইতিমধ্যে ৫৮ জন শিক্ষককে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিটির কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে যদি আরও কোনো শিক্ষকের নাম এই তৎপরতায় যুক্ত হিসেবে পাওয়া যায়, তবে তাদের বিষয়েও তদন্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।