ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর সংসদে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১০:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১০:০১:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪০ বার পঠিত
২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, ভোট ২০ আগস্ট ছবি সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনটি মনোনয়নপত্র জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ। একটি মনোনয়নপত্র বাতিল হলে পরবর্তী মনোনয়নপত্রটি বিবেচনা করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অলি আহমদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন। ওই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।

এরপর দুপুরে অলি আহমদের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে এনসিপির মাহমুদা মিতু এবং সমর্থক হিসেবে জামায়াতের আবদুল বাতেনের নাম রয়েছে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হতে যাচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে আনুষ্ঠানিক ভোটের আগে থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এখন নির্বাচন কমিশনের যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের ধাপ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।