ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

নেত্রকোনায় ট্রাক পিকআপ সংঘর্ষে নারীসহ ৪ জনের মৃত্যু

নারান্দিয়া এলাকায় মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, চলছে উদ্ধারকাজ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৭:৪২:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
নেত্রকোনায় ট্রাক পিকআপ সংঘর্ষে নারীসহ ৪ জনের মৃত্যু ছবি সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পুলিশ জানায়, নেত্রকোনা থেকে সারবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে আসছিল একটি পিকআপ। নারান্দিয়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়।
 

সংঘর্ষের পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
 

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।