ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

৫০ লাখ মুক্তিপণ দাবি, ৫ লাখ টাকা দিয়ে বাড়ি ফিরলেন টেকনাফের দর্জি

তিন দিন নিখোঁজের পর পাহাড়ি এলাকা থেকে ফেরার দাবি, তদন্তে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৪১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৯:৪১:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
৫০ লাখ মুক্তিপণ দাবি, ৫ লাখ টাকা দিয়ে বাড়ি ফিরলেন টেকনাফের দর্জি ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন দর্জি মোস্তাক আহমদ (৩১)। পরিবারের দাবি, অপহরণকারীরা তার মুক্তির বিনিময়ে প্রথমে ৫০ লাখ টাকা দাবি করেছিল। পরে ৫ লাখ টাকা দেওয়ার পর শনিবার রাতে বাহারছড়ার একটি পাহাড়ি এলাকা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
 

মোস্তাক হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুরের ছেলে। হ্নীলা বাজারে তার একটি দর্জির দোকান রয়েছে।
 

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর ২টার দিকে হ্নীলা কাঁচাবাজার থেকে নিখোঁজ হন মোস্তাক। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণের কথা জানানো হয়। এরপর বিভিন্ন সময়ে ফোন করে ৫০ লাখ ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে একপর্যায়ে ৫ লাখ টাকায় বিষয়টি চূড়ান্ত হয় বলে পরিবারের দাবি।
 

মোস্তাকের স্ত্রী হোসনে আরা বেগম জানান, কথিত অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী তার বোনজামাই বাহারছড়ার একটি পাহাড়ি এলাকায় গিয়ে নির্দিষ্ট স্থানে ৫ লাখ টাকা রেখে আসেন। টাকা নেওয়ার পর অন্য একটি স্থান থেকে মোস্তাককে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।
 

হোসনে আরার দাবি, বাড়ি ফেরার পর মোস্তাকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
 

পরিবারের কাছে থাকা একটি অডিও রেকর্ডে কথিত অপহরণকারীদের মোস্তাককে হত্যার হুমকি দিতে শোনা গেছে বলে দাবি স্বজনদের। তাদের দাবি, ওই কথোপকথনে ৫০ লাখ টাকা না দিলে তাকে হত্যার কথা বলা হয়। এমনকি একজন মোস্তাককে হত্যার জন্য ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলেছে বলেও দাবি পরিবারের।
 

পরিবারের সদস্যরা জানান, কথিত অপহরণকারীদের হুমকির কারণে তারা বিষয়টি গোপন রাখেন। মোস্তাককে উদ্ধারের জন্য তার স্ত্রী টাকা সংগ্রহের চেষ্টা করেন। একপর্যায়ে গহনা বিক্রি করে টাকা জোগাড় করার কথাও মোস্তাক তাকে বলেছিলেন বলে জানান তিনি।
 

তিন দিন পর মোস্তাক বাড়ি ফিরলেও কারা তাকে নিয়ে গিয়েছিল এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।
 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মোস্তাক নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে তিনি কথিত অপহরণকারীদের কাছ থেকে ফিরে এসেছেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। তাকে কেউ অপহরণ করেছিল কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।