ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, ন

কূটনৈতিক অগ্রগতির দাবির মধ্যেও নতুন হামলায় বাড়ছে গাজা সংকট নিয়ে উদ্বেগ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, ন ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে ‘যুগান্তকারী সাফল্য’ অর্জনের দাবি করার পরও ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় দিনের এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
রবিবার (২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, গাজা সিটি ও মধ্য গাজার দেইর আল-বালাহতে পৃথক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
 
চিকিৎসকরা জানান, দেইর আল-বালাহতে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় এক দম্পতি নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক শিশুসহ আরও দুজন নিহত হয়েছেন।
 
এদিকে, গত বছরের গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র-সমর্থিত উদ্যোগের আওতায় হামাস নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে দাবি করে বৃহস্পতিবার ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণা করেন ট্রাম্প। পরদিন শুক্রবার তার ‘বোর্ড অব পিস’ চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত ধাপ নিয়ে ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশ করে।
 
তবে রোডম্যাপটি এখনো বাস্তবায়িত হয়নি। হামাসের দাবি, গত বছরের চুক্তি অনুযায়ী ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে বাহিনী প্রত্যাহার করার পরই তারা অস্ত্র হস্তান্তরের বিষয়ে এগোবে।
 
অন্যদিকে, এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হামাস ‘প্রকৃত নিরস্ত্রীকরণে’ রাজি না হলে ইসরায়েলি বাহিনী তাদের বর্তমান অবস্থান থেকে প্রত্যাহার করবে না।
 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ উদ্যোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে হামাসের নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
 
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, ট্রাম্পের জামাতা ও মার্কিন উদ্যোগের সঙ্গে যুক্ত জ্যারেড কুশনার তাকে বলেছেন, গাজায় হামলা বন্ধে ইসরায়েলি পক্ষের সঙ্গে কাজ করছেন তিনি।
 
দাহলান আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এর সাফল্য অনেকাংশে গাজায় ইসরায়েলের প্রতিদিনের হামলা পুরোপুরি বন্ধ হওয়ার ওপর নির্ভর করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।