ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সুনসারি ও আশপাশে কারফিউ, নিরপেক্ষ তদন্তের আশ্বাস সরকারের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সংগৃহীত ছবি
 

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনার পর সুনসারি ও পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নাগরিকদের শান্ত, সংযমী ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত মার্চে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রথম বড় ভাষণ দেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভাষণে তিনি দেশবাসীকে উত্তেজনা এড়িয়ে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
 

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা বহন নিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিরোধ দেখা দিলে পরিস্থিতি পরে সংঘর্ষে রূপ নেয়।
 

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফল জানান, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন। এছাড়া কারফিউ জারি থাকা অবস্থায় বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় একটি বিক্ষোভে আরও একজনের মৃত্যু হয়।
 

আরও সহিংসতা এড়াতে প্রশাসন সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ কার্যকর রেখেছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সরকারি সম্পত্তি রক্ষা ও নতুন সংঘর্ষ প্রতিরোধে ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করা হচ্ছে।
 

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার বক্তব্যে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।