ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

জামায়াতের আয় কমেছে, ব্যয় ছাড়িয়েছে আয়; ইসিতে বার্ষিক হিসাব জমা

২০২৫ সালের আয় ব্যয়ের হিসাবে আগের বছরের তুলনায় আয় কমার তথ্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০২:২৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০২:২৪:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
জামায়াতের আয় কমেছে, ব্যয় ছাড়িয়েছে আয়; ইসিতে বার্ষিক হিসাব জমা ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫ সালে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা আয় করেছে। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে আয় থেকে ব্যয় ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির বার্ষিক আয় ব্যয়ের হিসাব থেকে এসব তথ্য জানা গেছে। একই সঙ্গে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে।
 
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয় ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ২০২৫ সালের আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করেছে।
 
ইসি সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে আয় ব্যয়ের হিসাব সমন্বয়ের পর হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
 
দলটির জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জামায়াতে ইসলামীর মোট আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ওই বছর ব্যয় দেখানো হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। সে হিসাবে ২০২৫ সালে আগের বছরের তুলনায় দলটির আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা।
 
এদিকে, ১৯ জুলাই বিএনপিও তাদের ২০২৫ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। দলটির হিসাবে ২০২৫ সালে আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। বিএনপির হিসাব অনুযায়ী, দলটির ব্যাংকে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা এবং হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।