ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর জীবন বাঁচাতে লড়ছেন উদ্ধারকর্মীরা

জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে প্রশাসন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:৩০:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর জীবন বাঁচাতে লড়ছেন উদ্ধারকর্মীরা ছবি: সংগৃহীত
জাপানে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে হওয়া ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কুমামোতো শহরের কাছে অন্তত ১৩ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
 
ভূমিকম্পের একদিন পর বুধবার রাজধানী টোকিওতে নিজের দপ্তরে তাকাইচি সাংবাদিকদের বলেন, “এমনকি এখনও সেখানে মানুষ উদ্ধারের অপেক্ষায় আছে আর এটি সময়ের বিরুদ্ধে একটি পাল্লা। যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে ও উদ্ধার করতে আমরা মাঠ পর্যায়ে থাকা সব সম্পদ কাজে লাগাবো।”
 
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ও রাস্তাগুলো ফেটে যায়।
 
বুধবার ভোররাতে উদ্ধারকারীরা আংশিক ধসে পড়া একটি শপিং মলের ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত অবস্থায় বের করে আনে। ভূমিকম্পের প্রায় ঘণ্টাখানেক পরে অজ্ঞাত উৎস থেকে ঘটা এক বিস্ফোরণে শপিং মলটির একটি অংশ ধসে পড়ে। এখানে বিশোধ্র্ব দুই নারী নিহত হয়।
 
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য গ্যাস বিস্ফোরণ এর কারণ কি না, কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।
 
দমকলের জরুরি উদ্ধারকারী দলগুলো, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শপিং মলটির সেইসব অংশের দিকে মনোযোগ দিচ্ছিল যেখান থেকে সাহায্য চেয়ে ফোন এসেছিল।
 
দুর্যোগের পুরো চিত্র এখনও অস্পষ্টই রয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।