ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন

গোয়েন্দা সংস্থার কার্যক্রমে নতুন নেতৃত্ব ও সম্ভাব্য সংস্কার নিয়ে বাড়ছে আলোচনা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:২৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:২৯:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে বসছেন সাবেক ওয়াল স্ট্রিট আইনজীবী জে ক্লেটন। মঙ্গলবার মার্কিন সিনেটে ৫১-৪৭ ভোটের ব্যবধানে ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ডিএনআই) হিসেবে তার এই নিয়োগ চূড়ান্ত হয়।
 
বাজেট সংকোচন ও লাগাতার কর্মী ছাঁটাইয়ের জেরে মার্কিন গোয়েন্দা দপ্তর বর্তমানে এক কঠিন সময় পার করছে; আর ঠিক এমন সংকটময় মুহূর্তেই তিনি এর নেতৃত্ব গ্রহণ করলেন। তার পূর্বসূরি বিল পুলটে মাত্র ৪০ দিনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ব্যাপক কর্মী ছাঁটাই করেছিলেন। এর আগে জুনে পদত্যাগ করেন তুলসি গ্যাবার্ড। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ধারণা, ক্লেটন দপ্তরের পতন ঠেকানোর চেয়ে বরং চলমান সংকটেরই ব্যবস্থাপনা করবেন।
 
গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে মনোনীত করলেও চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ ছিল। ১৫ জুলাইয়ের শুনানিতে ডেমোক্র্যাটরা ২০২০ সালের নির্বাচন ও ব্যালট জালিয়াতির ইস্যুতে তাকে তীব্র জেরার মুখে ফেলেন। তবে রিপাবলিকান নেতারা তাকে ‘যোগ্য ও প্রমাণিত নেতা’ হিসেবে সমর্থন জুগিয়েছেন।
 
জাতীয় নিরাপত্তায় নয়, বরং করপোরেট আইনেই নিজের ক্যারিয়ার গড়েছিলেন ১৯৬৬ সালে জন্ম নেওয়া এই কর্মকর্তা। পেন্সিলভেনিয়া ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি দুই দশকের বেশি সময় ‘সুলিভান অ্যান্ড ক্রমওয়েল’ ল ফার্মে যুক্ত ছিলেন।
 
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ট্রাম্প প্রশাসনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি হন তিনি। আর এবার সামলাবেন দেশের শীর্ষ গুপ্তচরের ভূমিকা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।