ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন

পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের অভিযোগে উত্তেজনা, ভাঙচুরের শিকার সাংবাদিকদের গাড়িও
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৩৭:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫৩ বার পঠিত
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। দলটির দাবি, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সংঘটিত এ ঘটনায় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাঙচুর এবং মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
 
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দলীয় নেতাকর্মী ও দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন।
 
তিনি আরও অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। শুধু যানবাহনই নয়, হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও জানান।
 
এদিকে, ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, জেলা সার্কিট হাউসের অভ্যন্তরে মিডিয়া টিমের মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয়, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে সংঘটিত রাজনৈতিক সহিংসতার উদ্বেগজনক উদাহরণ। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।