ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

ফ্লাইওভারের পাইলিংয়ের সময় ক্ষতিগ্রস্ত তিতাসের পাইপলাইন, বন্ধ ৬টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪৭:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্কে এলাকাবাসী ছবি সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। উচ্চচাপের গ্যাস নির্গমনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করায় উত্তরবঙ্গমুখী লেনে প্রায় এক ঘণ্টার যানজট সৃষ্টি হয়।
 

মঙ্গলবার ২৮ জুলাই বিকেল ৪টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চার লেন মহাসড়ক প্রকল্পের আওতায় ফ্লাইওভার নির্মাণের জন্য পাইলিং চলাকালে ভারী যন্ত্রের আঘাতে মাটির নিচে থাকা তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে পাইপলাইন থেকে বিকট শব্দে উচ্চচাপের গ্যাস বের হতে শুরু করলে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যান।
 

ঘটনার পর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আগুন জ্বালানো এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
 

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ, এলেঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাসের জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঝুঁকিপূর্ণ এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্মাণকাজ শুরুর আগে ভূগর্ভস্থ ইউটিলিটি লাইনের অবস্থান নির্ধারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। এ ঘটনায় কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি।
 

তিতাস গ্যাসের টাঙ্গাইল অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী বলেন, গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামতকাজ চলছে। মেরামত শেষ করতে সারারাত সময় লাগতে পারে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এ লাইনের আওতাধীন ছয়টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত লিকেজ নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা সম্ভাব্য অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।