ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত পাঁচ

পরপর দুটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১১:২৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১১:২৬:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত পাঁচ ছবি: সংগৃহীত
পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল জুনিনে পরপর দুটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার রাতে ৫.১ ও ৩.৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
 
ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন—এ আশঙ্কায় উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
 
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট-নির্বাচিত কেইকো ফুজিমোরি বলেন, “জুনিনে সংঘটিত এই ভূমিকম্পের পরিণতিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
 
পেরুর জাতীয় সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেজ জানান, প্রাথমিক হিসাবে অন্তত ৪৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং আরও ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, যাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
 
স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে, দেশটির সিভিল ডিফেন্স প্রধানের বরাতে মৃতের সংখ্যা ছয়জন বলা হয়েছে।
 
লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের চুপাকা শহরসহ আশপাশের এলাকায় অধিকাংশ ঘর কাঁচা মাটির ইট বা অ্যাডোব দিয়ে নির্মিত হওয়ায় সেগুলো সহজেই ধসে পড়ে। এন টেলিভিশনকে চোঙ্গোস বাজোর এক বাসিন্দা বলেন, “ভূমিকম্পে আমাদের ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে অনেক অ্যাডোব ঘর ভেঙে পড়েছে।”
 
উল্লেখ্য, পেরু ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্প ঘটে। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার এবং দ্বিতীয়টির ১৮ কিলোমিটার। তবে ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রথম ভূমিকম্পটির মাত্রা ৫.৬ বলে প্রাথমিকভাবে ধারণা করেছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।