ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

অবসরে যাওয়া কর্মকর্তাকে পদোন্নতি: সমালোচনার মুখে আদেশ বাতিল করল সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৪:২৫:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১৮ বার পঠিত
অবসরে যাওয়া কর্মকর্তাকে পদোন্নতি: সমালোচনার মুখে আদেশ বাতিল করল সরকার ছবি: সংগৃহীত
অবসরে যাওয়া এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার পর সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক কর্মকর্তা মো. মাইনুল হক ভূঁইয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে (ক্রমিক-৫৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) ১৭৯ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতির তালিকার ৫৩ নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম ছিল। কিন্তু তিনি গত ৩০ জুন অবসরে যান।

গত ৯ জুলাই মাইনুল হক ভূঁইয়ার পদোন্নতির আদেশ বাতিল করা হয়েছে। আদেশটি গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে।

অবসরে যাওয়ার নয় দিন পর মাইনুল হকের নাম যুগ্ম সচিব পদোন্নতির তালিকায় দেখে সরকারি কর্মকর্তারা এ নিয়ে সমালোচনা করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শেষ হতে বেশ সময় লেগে যায়। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠক করে পদোন্নতির জন্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে। এরপর সেই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই কর্মকর্তা বলেন, পদোন্নতির প্রক্রিয়া শুরুর সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মাইনুল হক ভূঁইয়া চাকরিতে ছিলেন। পদোন্নতি প্রক্রিয়া চলার মধ্যে তাঁর অবসরে যাওয়ায় বিষয়টি নজর এড়িয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।