ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ভিয়েতনামে নৌকাডুবি: ফু কুওক দ্বীপে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০১:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০১:৪৪:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ভিয়েতনামে নৌকাডুবি: ফু কুওক দ্বীপে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু ছবি: সংগৃহীত
ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা উল্টে ১৫ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী।

 শনিবার (১১ জুলাই) এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ভারতীয় দূতাবাস কন্ট্রোল রুম স্থাপন করেছে।


স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌযানটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন পরিচারকসহ মোট ৩৬ জন ছিলেন। 

জানা গেছে, উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা করার কিছুক্ষণ পরেই নৌকাটি উল্টে যায়। সকল যাত্রী ও নাবিক পানিতে পড়ে যান।
 
হন মে রুট নগোয়াই ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দক্ষিণে অবস্থিত।
 
প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে স্পিডবোটটি উল্টে গিয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়। 
 
এদিকে, ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে এবং উল্টে যাওয়া নৌকাটিতে থাকা ৩২ জন ভারতীয় নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।
 
দূতাবাসটি ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তথ্য ও সহায়তা প্রদানের জন্য’ টেলিফোন হটলাইনও চালু করেছে।
 
এক্স- পোস্টে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়ে দূতাবাস লিখেছে, ‘এক মর্মান্তিক দুর্ঘটনায়, ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটককে বহনকারী একটি নৌকাডুবি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান থাকায় ঘটনাটির সঠিক বিবরণ জানার চেষ্টা করা হচ্ছে।’
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটি পোস্টে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।
 
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।